বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




৩০ মে পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২০

করোনাভাইরাসজনিত চলমান পরিস্থিতির কারণে স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ নতুন করে আগামী ৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৬ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, রমজান ও ঈদুল ফিতরের ছুটিসহ আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটির সময়ে শিক্ষার্থীরা নিজেদের ও অন্যদের সুরক্ষার জন্য নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা নিয়মতিভাবে সংসদ টিভি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ‌‘আমার ঘরে আমার স্কুল’ অনুষ্ঠানের শ্রেণি পাঠ গ্রহণ করবে। কলেজ পর্যায়ে অধ্যক্ষরা নিজস্ব ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবেন।

এদিকে, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন- করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে পরিস্থিতি উন্নতি হলে এ ছুটি কমিয়ে আনা হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

গত ১৮ মার্চ থেকেই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ছুটি ২৪ এপ্রিল থেকে ৬ জুন পর্যন্ত। সবমিলিয়ে বলা চলে ঈদের আগে খোলা হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765