বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




বিপুল ফেন্সিডিল ও টাকাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকা থেকে ৩০৩ বোতল ফেন্সিডিল এবং নগদ প্রায় পাঁচ লক্ষ টাকাসহ এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া স্কুলশিক্ষক মশিউর রহমান শুভ (৩২) ছাত্রলীগের সাবেক নেতা।

রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝাটকাঠী এলাকা থেকে শুভ ও তার সহযোগী সঞ্জয় কুমার বসুকে গ্রেফতার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এ সময় শুভ’র বাড়ি থেকে মাদক ব্যবসার ৪ লক্ষ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়েছে। শুভ সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও পিরোজুপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেজবা উদ্দিন সাবুর ভাই।
মশিউর রহমান শুভ সদর উপজেলার ঝাটকাঠী এলাকার আশরাফ আলীর পুত্র এবং সঞ্জয় কুমার বসু (৩০) সদর উপজেলার আলামকাঠীর রনজিত কুমার বসুর পুত্র। ছাত্রলীগের সাবেক নেতা শুভ বর্তমানে পিরোজপুর সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর সভার ২ নং ওয়ার্ডেল ঝাটকাঠী এলাকার মশিউর রহমান শুভর বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় বাড়ির ভিতরের খাট ও আলমাড়ির ভিতর থেকে ৩০৩ বোতল ফেন্সিডিল ও ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মাদব ব্যবসার ৪ লক্ষ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে এ সময় বাড়ির ভিতরে থাকা মশিউর রহমান শুভ ও সঞ্জয় কুমার বসু নামের দুই জনকে গ্রেফতার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ মাদক ব্যবসার সাধে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765