শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪৪৬ ডেঙ্গু রোগী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১ হাজার ৪৪৬ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরে আক্রান্ত ৬৮৯ জন এবং অন্যান্য বিভাগে ৭৫৭ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারাদেশে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৬১০৩৮ জন। বর্তমানের হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬০৩৫ জন।

সার্বিকভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ডেঙ্গু রোগ সম্পর্কে জনসচেতনতা আগের চেয়ে বহুলাংশে বেড়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সম্মিলিত প্রচেষ্টায় মশা নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টার কারণে ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765