রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫৩২, মৃত্যু ২৮

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৫৩২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৩৩ হাজার ৬১০ জন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন এতে প্রাণ হারিয়েছেন। করোনা সংক্রমণের পর একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৮০ জনে। এর বিপরীতে গত ২৪ ঘণ্টায় আরও ৪১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে আক্রান্ত ছয় হাজার ৯০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

রোববার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। দেশের ৪৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ৮ হাজার ৯০৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৪৩ হাজার ৫৮৩টি।

প্রতিদিনই করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। এই পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিভাগ সবাইকে ঘরে থাকার পরামর্শ দিলেও মানুষ তা আমলে নিচ্ছে না। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। করোনা পরিস্থিতি নিয়ে রোববারের স্বাস্থ্য বুলেটিনেও মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুলেটিনে সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765