শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯

রাজধানীতে এডিস মশা নির্মূল ও ধ্বংসে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ অন্যান্য মশাবাহিত রোগ ছড়ানো বন্ধে রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন।

এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।

আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়র, দুই প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য সচিব, এলজিআরডি সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ডেঙ্গুজ্বর ও এডিস মশা নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন নজরে এনে এ আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমতুল করীম, সহকারী অ্যাটর্নি জেনারেল জায়েদী হাসান খান ও সায়েরা ফাইরুজ।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে কী পদক্ষেপ নেয়া হয়েছে, আগামী ২২ জুলাইয়ের মধ্যে তা দুই সিটি কর্পোরেশনসহ বিবাদীদের জানাতে বলেছেন হাইকোর্ট।

রাজধানীবাসীদের ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ এসব রোগে আক্রান্ত হওয়া বন্ধে এবং এডিস মশা রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765