শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




২২৩ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

নিউজিল্যান্ড ফাইনালের একটি জায়গা বুকিং দিয়েছে। অন্যটির জন্য বৃহস্পতিবার মাঠে নেমেছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ক্রিকেটের সৎ ছেলে খ্যাত ইংল্যান্ড টস হেরে বোলিং পায়। তবে শুরুটা তাদের হয় দুর্দান্ত। শুরুর ১৪ রানে তুলে নেয় চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তিন উইকেট। সেই চাপ সামাল দেন অ্যালেক্স কেরি ও স্টিভ স্মিথ। এরপরই জোড়া আঘাত হানেন আদিল রশিদ। পরে সেট হয়ে ফেরেন ম্যাক্সওয়েল।

অস্ট্রেলিয়া ৪৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২২৩ রান তুলেছে। অ্যারন ফিঞ্চ গোল্ডেন ডাক মেরে ফেরেন। ডেভিড ওয়ার্নার আউট হন ৯ রানে। উসমান খাজার ইনজুরিতে একাদশে ঢোকা পিটার হ্যান্ডসকম্ব ফেরেন ৪ রান করে। এপপর অ্যালেক্স কেরি ৪৬ রান করে আউট হন। তিনি স্মিথের সঙ্গে গড়েন ১০৩ রানের জুটি। একই ওভারে ডাক মেরে ফেরেন স্টইনিস। দলকে ভরসা দেওয়া গ্লেন ম্যাক্সওয়েল ২২ রান করেন। দলের বিপদে স্টিভ স্মিথ ৬৭ রান করেন।

এজবাস্টনের মাঠ ছোট। শুরুতে ব্যাটিং সহায়ক হয়। পরে উইকেট স্লো হতে থাকে। অস্ট্রেলিয়া অধিনায়ক টস জিতে সুবিধাই পান। তবে সুবিধা নিতে পারেনি তারা। ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানও টস নিয়ে ভাবছেন না বলে জানান। বিশ্বকাপে রান তাড়া করে খেলতে ভালোই লাগছে বলে জানান মরগান।

অস্ট্রেলিয়া দলে এ ম্যাচে এক পরিবর্তন। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন উসমান খাজা। তার বদলে দলে ঢুকেছেন পিটার হ্যান্ডসকম্ব। তিনি চারে ব্যাটিং করবেন। স্টিভ স্মিথ এ ম্যাচে তিনে ব্যাটিং করবেন বলে উল্লেখ করেন ফিঞ্চ। এছাড়া তাদের দলে আছেন স্পিনার নাথান লায়ন। ইংল্যান্ড পাঁচ পেসার এক স্পিনার নিয়ে খেলছে। তাদের স্পিন আক্রমণে আছেন আদিল রশিদ। অজিরা খেলছেন চার পেসার নিয়ে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765