শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




২১৫ রানের টার্গেট দিলো শ্রীলংকা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

শেষ পর্যন্ত শ্রীলংকা ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলেছে। তিনে ব্যাটিংয়ে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা ৯৯ বলে ১১১ রানে করে আউট হয়েছেন। তিনি ১৭ চারের সঙ্গে এক ছক্কা মেরে ফিরেছেন। কুশল মেন্ডিস ফিরেছেন ৪৩ রান করে। তার আগে দিমুথ করুনারত্নে ৩৬ রান করে আউট হয়েছেন। অন্য ওপেনার আভিস্কা ফার্নান্দো করেন ৭ রান।

লাসিথ মালিঙ্গা ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছেন। দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে তিনি খেলেছেন ১৪ ওয়ানডে। হারের স্বাদ পেয়েছেন মাত্র তিনবার। তবে এবার জয় নিয়ে মাঠ ছাড়তে হলে বুড়ো মালিঙ্গাকেই নিতে হবে বড় দায়িত্ব। বাংলাদেশ দলও মালিঙ্গাকে সমীহ করে খেলবে।

নেতৃত্বের অভিষেক হওয়া তামিমে ভর করে লংকানদের বিরুদ্ধে প্রথম সিরিজ জিততে চায় বাংলাদেশ। তামিম বিশ্বকাপে ভালো করতে পারেননি। আট ম্যাচ খেলে ফিফটি করেন মাত্র একটি। শ্রীলংকা সফর দিয়ে আবার তিনি ফর্মে ফিরতে মুখিয়ে আছেন। দাঁড়িয়ে আছেন নতুন এক মাইলফলকের সামনেও। ১২৯ রান করতে পারলে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রান হবে তামিমের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, শাফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

শ্রীলংকা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুলশ মেন্ডিস, অ্যাঞ্জেল ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, লাসিথ মালিঙ্গা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765