রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




২০০৮ সাল থেকে অগণতান্ত্রিকভাবে নির্বাচন হচ্ছে: ফারুক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

২০০৮ সাল থেকে দেশে অগণতান্ত্রিকভাবে নির্বাচন হচ্ছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ২০০৮ সালের পর দেশে কোনো নির্বাচন সঠিক হয়েছে? আওয়ামী লীগ ২০০৮ এর নির্বাচনে জয়লাভ করেছে মইন ইউ আহমেদের কারণে, আরেক নির্বাচনে জয়লাভ করেছে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল অংশগ্রহণ না করায়। এবারের নির্বাচনে জয়লাভ করেছে যে নির্বাচনের কথা শুনলে সাংবাদিকরা হাসেন, বিশ্ববাসী হাসেন, দেশের ভোটাররা হাসেন। আগের দিন রাতে ভোট হয়, রেজাল্ট হয় পরের দিন সন্ধ্যেবেলা।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, এই সরকার তো জনগণের কথা কোনো কিছুই শুনবে না, কারণ তারা তো একবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি, কেন তারা খালেদা জিয়াকে মুক্তি দেবে? সরকারের ভয় তো একটাই। খালেদা জিয়া মুক্ত হয়ে আন্দোলনের ডাক দিলে সেই আন্দোলন প্রতিহত করার শক্তি আওয়ামী লীগ কিংবা বর্তমান ‘অবৈধ’ সরকারের নেই। সে কারণে তাদের ভয় খালেদা জিয়া, সে কারণে তাদের ভয় তারেক রহমান।

জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যার মূলনায়ক বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের কড়া সমালোচনা করে ফারুক বলেন, আমি এ প্রসঙ্গে বেশি কথা বলতে চাই না। শুধু এটুকু বলি, মিথ্যা-বিভ্রান্তকর তথ্য দিয়ে দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। আপনারা সরকারি যন্ত্র ব্যবহার করে বিচার বিভাগকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম। সংগঠনের সহ-সভাপতি হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগরের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, কৃষকদল নেতা শাহজাহান মিয়া সম্রাট, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী, সদস্য শফিকুল ইসলাম শফিক প্রমুখ বক্তব্য দেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765