রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ




১৫ আগস্টের পর কারফিউ উঠতে পারে কাশ্মীরে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

স্বাধীনতা দিবস উদযাপনে কোনো বিঘ্ন সৃষ্টি না হলে কাশ্মীর উপত্যকায় জেলাভিত্তিক কারফিউ প্রত্যাহারের পরিকল্পনা নিয়েছে ভারতের কেন্দ্র সরকার। ধাপে ধাপে ফেরানো হবে মোবাইল ও ইন্টারনেট সেবা।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, চলতি আগস্ট মাসের মধ্যেই উপত্যকায় স্বাভাবিক অবস্থা ফেরাতে চাইছে সরকার। ১২-১৪ অক্টোবর কাশ্মীরে প্রথম আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। মাঝে এক মাস। তাই দ্রুত কারফিউ তুলে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইছে নয়াদিল্লি।
এরই মধ্যে আজ আগের অবস্থান পাল্টে কেন্দ্র মেনে নিয়েছে, গত শুক্রবার নমাজের পরে শ্রীনগরের শৌরায় স্থানীয় মানুষ ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাঁধে। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথর।

শ্রীনগর প্রশাসন জানিয়েছে, উপত্যকার বিভিন্ন প্রান্তে চলছে স্বাধীনতা দিবসের প্রস্তুতি। অমিত শাহ ১৫ আগস্ট শ্রীনগরের লালচকে পতাকা তুলবেন বলে জল্পনা ছড়ালেও মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত এমন পরিকল্পনা নেই।

কাশ্মীরে কারফিউ প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টে হওয়া মামলায় এখনই সরকারকে কোনও আদেশ দিতে রাজি হয়নি বিচারপতি অরুণ মিশ্রের তিন সদস্যের বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল জানান, পরিস্থিতি অনুযায়ী ধীরে ধীরে কার্ফু তুলে নেওয়া হবে। তার পরেই কেন্দ্রকে কিছু দিন সময় দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত। দু’সপ্তাহ পরে ফের শুনানি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765