বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবে বাম জোট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

গ্যাসের দাম না কমালে ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। রবিবার সারা দেশে বাম জোটের ডাকা অর্ধদিবস হরতাল শেষে রাজধানীর পল্টন মোড়ে এক সমাবেশ থেকে এই কর্মসূচি দেওয়া হয়।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু বলেন, সরকার গ্যাসের দাম না কমালে ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে।

তিনি আরো বলেন, এরপরও সরকার দাবি মেনে না নিলে ১৯ জুলাই বাম দলগুলো প্রতিনিধি সম্মেলন করে পরবর্তীতে লাগাতার কর্মসূচি ঘোষণা করবে। কর্মসূচির মাধ্যমে সারাদেশ অচল করে দেওয়া হবে।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করে বাম জোট। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৬টা থেকে হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।

রাজধানীর পল্টন, প্রেসক্লাব, শাহবাগ এলাকায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই মিছিল করে সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলনসহ জোটভুক্ত বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765