শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




১২ আগস্ট পবিত্র ঈদুল আজহার সম্ভাবনা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (বিএএস)। আজ বুধবার বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ আগস্ট সকাল ৯টা ১২ মিনিটে বর্তমান চাঁদের অমাবশ্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। চাঁদটি ওইদিন সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ৪ ডিগ্রি উচ্চতায় ২৮৮ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং ২৩ মিনিট অবস্থান করে সন্ধ্যা ৭টা ৪ মিনিটে অস্ত যাবে।

এদিন চাঁদের কোনো অংশ আলোকিত থাকবে না, ফলে দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। চাঁদটি পরদিন ২ আগস্ট, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১৫ ডিগ্রি উচ্চতায় ২৭৯ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে ২৮৬ ডিগ্রি দিগংশে অস্ত যাবে।

এই সময় চাঁদের ৩% অংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে। এই সন্ধ্যায় উদিত চাঁদের বয়স হবে ৩৩ ঘণ্টা ২৯ মিনিট এবং সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে।

সুতরাং ইসলামী নিয়ম অনুযায়ী আগামী ২ আগস্ট সন্ধ্যায় নতুন চাঁদ দেখাসাপেক্ষে ৩ আগস্ট থেকে আরবি ১৪৪০ হিজরির ‘জিলহজ’ মাসের গণনা শুরু হবে এবং আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765