বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




১০ নম্বর মহাবিপদ সংকেত : ভয়ংকর ‘বুলবুল’ আঘাত হানবে রাতে

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি এসে গেছে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ওপার বাংলার সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার দিকে বাঁক নিচ্ছে ঘূর্ণিঝড়টি। শনিবার রাতেই তা আঘাত হানবে স্থলভাগে। ঘূর্ণিঝড়টির বিস্তার সাগরদ্বীপ থেকে খেপুপাড়ার মধ্যে থাকলেও সুন্দরবন এলাকায় এর আঘাত হানার সম্ভাবনা আছে। এমনটাই জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞানীদের অনুমান, শনিবার রাত ৮টা থেকে ১২টার মধ্যে সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে ‘বুলবুল’।

ইতিমধ্যেই দিঘা এবং সাগরদ্বীপের অনেক কাছে চলেছে বুলবুল। এ কারণে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগও ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, এই ধরনের ঘুর্ণিঝড় অনেকটা জায়গা জুড়ে আঘাত হানে। বুলবুলও অনেকটা জায়গা নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে। এখনও পর্যন্ত যা গতি প্রকৃতি বোঝা যাচ্ছে, তাতে মনে হচ্ছে সুন্দরবন এবং তার আশপাশেই বুলবুলের আছড়ে পড়বে।

বুলবুলের গতিপথে পড়ছে সাগরদ্বীপ, বকখালি-সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। হাওয়ার গতি ১২০ কিলোমিটারের আশেপাশে থাকতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সমুদ্রে বুলবুলের গতিবেগ বেশি থাকলেও, স্থলভাগে আছড়ে পড়ার সময় তার গতি কমবে। কিন্তু যে ভাবে শক্তিশালী হয়ে উঠেছে বুলবুল, তাতে মনে করা হয়েছে স্থলভাগে আছড়ে পড়লেও, গতি হবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। শেষ মুহূর্তে যদি শক্তি বৃদ্ধি পায়, তা হলে ১৩৫ কিলোমিটার গতিতেও তা পৌঁছে যেতে পারে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765