শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




১০ তলার কার্নিশে ঝুলছিল গৃহকর্মী…

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

রাজধানীর কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটির পাশে ১৫ তলা একটি ভবনের দশম তলার বারান্দার কার্নিশে ঝুলে ছিল এক কিশোরী।

বারান্দার ভেতর থেকে এক নারী তার দিকে তাকিয়ে কিছু বলছিলেন। কি কথা হচ্ছে তাদের মধ্যে, কেনই বা মেয়েটি ঝূঁকিপূর্ণভাবে ঝুলে আছে, নিচ থেকে তা ঠিক বোঝাও যাচ্ছিল না। তবুও মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সেখানে উৎসুক মানুষের জটলা বাধে। খবর পেয়ে আসে পুলিশও। ততক্ষণে বারান্দারা গ্রিলের জানালা খুলে মেয়েটিকে উদ্ধার করেন ওই নারী।

পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর নাম খাদিজা (১৪)। সে দশ তলায় বি-১০ ফ্ল্যাটে হাবিবুর রহমান ও লাভলী রহমানের গৃহকর্মী। অন্য এক গৃহকর্মীর সঙ্গে ঝগড়া করে সে বারান্দার গ্রিলের ফোকর দিয়ে পালাতে চেয়েছিল। তবে গৃহকর্ত্রী লাভলী রহমান তাকে উদ্ধার করেন।

লাভলী রহমান পুলিশকে জানিয়েছেন, খাদিজা ও হেলেনা নামে তার দুই গৃহকর্মী রয়েছে। দুজনের মধ্যে ঝগড়ার পর খাদিজা পালাতে চেয়েছিল। তাকে উদ্ধারের পর তিনি স্বজনদের খবর দিয়েছেন। তাদের হাতে খাদিজাকে তুলে দেওয়া হবে। সে এক বছর ধরে তার বাসায় ছিল। তার বাড়ি সিলেটে।

তবে ঘটনাস্থলে থাকা পুলিশের একজন সদস্য জানিয়েছেন, উদ্ধারের পর গৃহকর্ত্রী মেয়েটিকে পুলিশের সামনেই গালাগাল করছিলেন। পুলিশ তাকে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে ঘটনা জানার চেষ্টা করলেও গৃহকর্ত্রী তাকে সোফা থেকে তুলে দেন। তিনি নিজেকে মানবাধিকার কর্মী পরিচয় দেন।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, তিনি মেয়েটির সঙ্গে কথা বলেছেন। গৃহকর্তা বা গৃহকর্ত্রী তাকে মারধর করেছে কিনা, তা জানতে চেয়েছেন। কিন্তু মেয়েটি অস্বীকার করেছে। কারো সঙ্গে সম্পর্কের জেরে মেয়েটি বাসা থেকে পালাতে চেয়েছিল বলে তার কথাবার্তায় মনে হয়েছে। তবে পুলিশ সবকিছুই তদন্ত করে দেখছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765