বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




১০ টাকার জন্য সন্তানকে গলাটিপে হত্যা, মা আটক

লক্ষীপুর প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে কাউছার নামের ৭ বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা স্বপ্না বেগমকে আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের দক্ষিণ চররুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। কাউছার স্থানীয় পিকআপভ্যান চালক মো. রাসেলের ছেলে ও লোকমানিয়া হাফিজিয়া মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্র।

প্রতিবেশীরা জানান, গাড়ি চালানোর কাজে বেশিরভাগ সময় বাইরে থাকেন স্বপ্না বেগমের স্বামী রাসেল। এ সুযোগে এলাকায় অসংযমী জীবনযাপন করতেন স্বপ্না। সোমবার রাতে কাউছার মায়ের কাছে ১০ টাকা চাইলে তাকে মারধর করে তার গলাটিপে ধরেন মা স্বপ্না। কিছুক্ষণ পর বাবা (সন্তান) মারা গেছে বলে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেন তিনি। এর আগেও স্বপ্নার বাবার বাড়িতে তার আরেকটি সন্তান রহস্যজনক কারণে মারা যান বলে জানান প্রতিবেশীরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া জানান, দীর্ঘদিন ধরে স্বপ্নার স্বামীর ২য় বিয়ে ও অর্থনৈতিক সংকট নিয়ে তাদের সংসারে কলহ-বিবাদ চলে আসছিল। রাতে শিশুটি তার মায়ের কাছে ১০ টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ শিশুটির মাসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। স্বপ্না তার সন্তানকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765