বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




১০০ টাকা চুরির অভিযোগে স্ত্রীকে খুন করল স্বামী!

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

পকেট থেকে ১০০ টাকা চুরির অভিযোগে স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রুবেল হোসেন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ আনেন প্রতিবেশীরা। ঘটনার পর অভিযুক্ত রুবেল পলাতক রয়েছেন।

শুক্রবার সকালে স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলার এ ঘটনা ঘটেছে বগুড়া শহরের নারুলী খন্দকারপাড়ার একটি বাড়িতে। নিহত গৃহবধূর নাম চামেলী বেগম (৩২)।

প্রতিবেশীরা জানান, শুক্রবার সকালে বাড়ির এক পরিত্যক্ত ঘরে চামেলী বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এ সময় নিহতের স্বামীকে খোঁজ করেও পাননি তারা। পুলিশকে খবর দিলে, ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠান সদর থানা পুলিশ।

প্রতিবেশীদের দাবি, পকেট থেকে ১০০ টাকা চুরির অভিযোগে চামেলীকে তার স্বামী রুবেল মারপিট করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে।

স্ত্রী চামেলীর সঙ্গে রুবেলের প্রায়ই ঝগড়া হতো ও স্ত্রীকে তিনি মারপিট করতেন বলে জানান প্রতিবেশীরা।

রুবেল মিয়া শহরের রাজাবাজারে কুলির কাজ করেন। তাদের সংসারে রাহাত (৯) ও রাফি (৩) নামে দুই সন্তান রয়েছে।

নিহতের বড় ছেলে রাহাত সাংবাদিকদের জানায়, বৃহস্পতিবার রাতে বাবা কাজ থেকে ফেরার পর তার পকেটে ১০০ টাকা নেই বলে চিৎকার করেন। একপর্যায়ে তিনি মাকে টাকা চুরির অপবাদ দেন। এ নিয়ে দুজনের ঝগড়া হলে মাকে মারপিট করে ঘর থেকে বের করে দেন বাবা। এর পর আমরা ঘুমিয়ে যাই। সকালে জানতে পারি মা মারা গেছেন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, আশপাশের লোকজন এটিকে হত্যা দাবি করছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ওই গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অভিযুক্ত রুবেলের খোঁজ করা হচ্ছে জানিয়ে রেজাউল করিম বলেন, মামলার প্রস্তুতি চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765