বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




হোম কোয়ারেন্টাইন না মানলেই কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২০

বিদেশ ফেরত যারা হোম কোয়ারেন্টাইন মানবেন না তাদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, সরকার চায় না শুরুতেই কারও ওপর আইন প্রয়োগ করতে। তবে যাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে তারা যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা না মানেন তবে সতর্কতার জন্য বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (১৮ মার্চ) সকালে মতিঝিলের এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় করোনা পরিস্থিতি নিয়ে ইতালি ও স্পেন সরকার কোনো ভুল করবে না বলেও জানান মন্ত্রী। তাই যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের দেশ, জাতি ও পরিবারের স্বার্থে নির্দেশনা মানার আহ্বান জানান তিনি।

এর আগে, এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কেক কাটেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765