শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




হেমা মালিনীর গালের মতো সুন্দর রাস্তা হবে ভারতে!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

ভারতের মধ্যপ্রদেশের আইনমন্ত্রী পি সি শর্মা বলেছেন, হেমা মালিনীর গালের মতো সুন্দর রাস্তা হবে ভারতে! তিনি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র গালের সঙ্গে রাস্তার হালের তুলনা টেনে এনে এই বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে মধ্যপ্রদেশের রাস্তাগুৈলো কৈলাস বিজয়বর্গীয়র গালের মত। রাস্তাগুলোর প্লাস্টিক সার্জারি দরকার।

রাজ্যের পাবলিক ওয়ার্কস ডেভেলপমেন্ট মন্ত্রী সজ্জন কুমারের সঙ্গে রাস্তাঘাটের পরিস্থিতি দেখতে ভোপালের হাবিবগঞ্জ এলাকাতে গিয়েছিলেন পি সি শর্মা। সেখানেই তিনি এই মন্তব্য করেন। সেখানেই থেমে না থেকে পি সি শর্মা দাবি করেন, সেই রাজ্যের রাস্তাকে কংগ্রেস সরকার বিজেপি নেত্রী হেমা মালিনীর গালের মত মসৃণ ভাবে গড়বে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের করা দুই বছর আগের এক মন্তব্যকেও এদিন কটাক্ষ করেন শর্মা।
বলা হয়েছে, আগামী ১৫-২০ দিনের মধ্যে রাস্তাগুলোকে হেমা মালিনীর গালের মত চকচকে করা হবে। পরে পি সি শর্মা টুইটারে লেখেন, রাজ্য সরকার রাস্তার মেরামতে বিপুল অর্থ বরাদ্দ করেছে। আমরা সেই অর্থ ব্যবহার করে শীঘ্রই রাস্তাগুলোর মেরামত করব। প্রসঙ্গত, কয়েকদিন আগেই মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা গোপাল ভার্গব মধ্যপ্রদেশের রাস্তার বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলে কমল নাথের নেতৃত্বাধীন সরকারকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765