বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




হিন্দু হয়ে বিয়ে :‘প্রতারক’ স্বামীর খোঁজে বাংলাদেশ থেকে ভারত, অতপর

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

বাংলাদেশে স্ত্রী থাকতেও ভারত গিয়ে বিয়ে করেছিলেন। কিন্তু নাছোড় বাংলাদেশি তরুণী স্বামীকে খুঁজে বের করেই ফেললেন। শুধু সন্ধান পাওয়াই নয়, স্বামীর ভারতের গাইঘাটার বাড়িতে গিয়ে ঝুলিয়ে দিলেন তালা। বুধবার দিনভর এই নিয়েই দফায় দফায় উত্তেজনা ছড়াল এলাকায়। পুলিশ ওই যুবককে নিয়ে যাওয়ার সময়ে ধস্তাধস্তিতেও জড়ালেন মহিলা।

বাংলাদেশের নাগরিক তাহমিনা খাতুন(২৭)। ভারতের পুলিশের কাছে অভিযোগ করে, স্বামী হরিচাঁদ মণ্ডলের সঙ্গে তাঁর যোগাযোগ বহুদিনের। দু’জনেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। ২০১৮ সালে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পরেই হরিচাঁদ ওপার বাংলায় চলে যায়। অভিযোগ, গাইঘাটার মোড়লডাঙা গ্রামে গিয়ে এখানকার ভুয়ো পরিচয়পত্রও তৈরি করে ফেলেন। কিন্তু এ পারে আসার পরেই দু’জনের মধ্যে শুরু হয় টানাপড়েন।

তাহমিনার অভিযোগ, এক সময় হরিচাঁদ তাহমিনাকে বলে পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে। বুধবার, তাহমিনা বলেন, আমি বাংলাদেশে একটি স্কুলে চাকরি করি। পাকাপাকি ভাবে এখানে চলে আসা সম্ভব নয়। তাই আসতে পারিনি।’’ তাঁর অভিযোগ, এই সুযোগ নিয়েই হরিচাঁদ এ পারে ফের বিয়ে করেন।

বুধবার সেই ক্ষোভেই হরিচাঁদের মোড়লডাঙার বাড়িতে হানা দেন তাহমিনা। হরিচাঁদ যাতে পালাতে না পারেন, তা নিশ্চিত করতে বাড়ির দরজায় তালাও দিয়ে দেন তিনি। পুলিশ হরিচাঁদকে উদ্ধার করতে এলে ওই যুবতীর সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। হরিচাঁদকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765