শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




‘হার্টের গুরুত্বপূর্ণ অংশে কিডনি থাকে’: ট্রাম্পের বক্তব্যে বিশ্বজুড়ে হাসির রোল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

হাস্যকর কথা বলে সমালোচিত হওয়ার ঘটনা নতুন নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রীতিমতো হাসির রোল পড়ে যায় তার কোনো কোনো বক্তব্য বা টুইটার পোস্টে।

এবার চিকিৎসাশাস্ত্রকেই বদলে দিলেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, হার্টের ‘গুরুত্বপূর্ণ অংশে’ কিডনি থাকে!

টাইমস অব ইন্ডিয়া জানায়, ট্রাম্প প্রশাসন সম্প্রতি কিডনিবিষয়ক স্বাস্থ্য জটিলতা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য মার্কিন প্রেসিডেন্ট বুধবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে একটি চুক্তিপত্রে সই করেন।

সেখানে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প বলেন, “আপনারা (চিকিৎসক) কিডনি নিয়ে খুব পরিশ্রম করেছেন। এটি শরীরের বিশেষ অংশ । কারণ হৃদ্‌যন্ত্রের গুরুত্বপূর্ণ স্থানে কিডনি থাকে। এটা অসাধারণ বিষয়।”

তিনি বলেন, “কোনো কোনো মানুষের কিডনি খারাপ হয়। আপনাদের কঠোর পরিশ্রমের কারণে এই মানুষগুলো বেঁচে থাকে। এখানে উপস্থিত হওয়ায় আপনাদের ধন্যবাদ। কারণ আপনাদের কারণে বহু মানুষ প্রাণে বেঁচে যান। আজ আমাদের দেশের কিডনি চিকিৎসার ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ দিন।”

এদিকে হৃদ্‌যন্ত্র নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো শিরোনাম হয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্টের এমন কথায় হাসির রোল পড়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

এর আগেও বহুবার নানা রকম মন্তব্য করে লোক হাসিয়েছেন তিনি, বিতর্কিতও হয়েছেন। কখনো বলেন, তার হাতের আঙুলগুলো ছোট হলেও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ছোট নয়। কখনো আবার বলেন, ‘‘আমার আইকিউ সাধারণের চেয়ে অনেক বেশি৷ তবে এতে আপনাদের কোনো হাত নেই৷’’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765