বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




হাতিরঝিলে গার্মেন্ট শ্রমিককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

রাজধানী হাতিরঝিলের চৌধুরীপাড়ায় পোশাক চুরির সন্দেহে এক গার্মেন্ট শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে ইজি ফ্যাশনস নামের ওই কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

এতে রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম দেলোয়ার হাসেন। তার বয়স ২৫।

নিহত দেলোয়ার ওই পোশাক কারখানার কাটিং সহকারী ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

হাতিরঝিল থানার এসআই অনাথ মিত্র জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় দিকে সেখানে গিয়ে তাকে (দেলোয়ার) উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। দুপুর ১টা ১০ মিনিটে তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ওই গার্মেন্টের নিরাপত্তা প্রহরী মোহাম্মদ মঈন আলীকেও(২৭) মারধর করা হয়েছে। তাকে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দেলোয়ারের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান অনাথ মিত্র।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার আনিসুর রহমান বলেন, বুধবার কারখানা ছুটি হওয়ার পরও দেলোয়ার বের না হয়ে লুকিয়ে ছিলেন। মাঝরাতে তিনি ছয়তলা থেকে কিছু গেঞ্জি জানালা দিয়ে বাইরে ফেললে বাইরে থেকে একজন তা দেখে নিরাপত্তাকর্মীদের খবর দেন।

পরে দারোয়ান কারখানার ম্যানেজারকে খবর দেয়। তিন-চার জন সিকিউরিটি গার্ডকে নিয়ে অফিস সহকারী ইয়াসিন ষষ্ঠ তলায় গিয়ে লুকিয়ে থাকা দেলোয়ারকে খুঁজে বের করে।

উপ কমিশনার আনিসুর রহমান বলেন, দেলোয়ারকে ধরার পর বেদম পিটুনি দেয়া হয়। পরে রাতে তাকে গার্মেন্টের ভেতরেই আটকে রাখা হয়।

শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেলোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম প্রকাশ করেননি উপ কমিশনার আনিসুর।

এদিকে দেলোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা বিকাল পৌনে ৩টার দিকে রামপুরার রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (রামপুরা) হুমায়ুন কবীর বলেন, শ্রমিকদের বিক্ষোভে রামপুরা সড়কের দুই দিকেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে আশপাশে যানজটের সৃষ্টি হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765