বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




হরতাল এখন আর গণআন্দোলনের অস্ত্র নয় : সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

হরতাল এখন গণআন্দোলনের অস্ত্র নয়, এটা মরিচা ধরে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের পক্ষ থেকে এই হরতালে কোনো সাড়া নেই। হরতালেও রাজধানীতে যানজটের চিরাচরিত চিত্র দেখা গেছে।

আজ রবিবার ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, হরতালের মাধ্যমে এখন আর গণআন্দোলনে জনগণের সাড়া মিলে না। হরতাল নামক অস্ত্রটিতে মরিচা পড়ে গেছে। দেশের জনগণ বাস্তবতা বুঝে হরতালে সাড়া দেয়নি।

তিনি বলেন, আমাদের বাস্তবতা বিবেচনা করতে হয়। জনগণের স্বার্থের কথা বিবেচনা করতে হয়। জনগণের স্বার্থের কথা বিবেচনা করতে গেলে অর্থনৈতিক বিষয় রয়েছে। বর্তমানে সবকিছু মিলিয়ে বাংলাদেশ একটি সুষম পর্যায়ে রয়েছে। সার্বিক বিষয় মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন নির্বাচনে দলের যারা নৌকার প্রার্থীর বিরোধিতা করেছে তাদের শাস্তির আওতায় আনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে সাংগঠনিক বিষয়ে যেসব আলোচনা হয়েছে সেসব বিষয় দলের কার্যনির্বাহী কসিটির সভায় আলোচনা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765