শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




হবিগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের আজমিরিগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় ওই শিশুটিকে প্রথমে আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত কিশোর মনা মিয়াকে (১৩) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে উপজেলার রসুলপুর থেকে তাকে আটক করে আজমিরীগঞ্জ থানা পুলিশ। এর আগে সন্ধ্যায় ধর্ষণের ঘটনাটি ঘটে।

আটককৃত মনা মিয়া ওই গ্রামের নূর ইসলামের ছেলে।

সূত্রে জানা যায়, আজমিরিগঞ্জ উপজেলার রসুলপুর মধ্যপাড়া গ্রামের জনৈক ব্যক্তির ৫ বছরের শিশু কন্যাকে কৌশলে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশি মনা মিয়া। পরে শিশুটি বাড়িতে এসে তার পরিবারের লোকজনকে জানায়। তারা শিশুটিকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক শিশুটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মনা মিয়াকে নিজ গ্রাম থেকে আটক করে।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করেছে। এছাড়া ধর্ষিত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765