শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




হঠাৎ নিয়ন্ত্রণ রেখায় ২ হাজার সেনা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

কাশ্মীরের উপর থেকে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজান বিরাজ করছে। এদিকে এ উত্তেজনার মধ্যেই পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার একেবারে কাছে প্রায় ২ হাজার সেনাসদস্য জড়ো করেছে পাকিস্তান সেনাবাহিনী।

তবে পাক সেনাবাহিনী এ সেনাদের আক্রমণাত্মক ভঙ্গিতে মোতায়েন করেনি বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
কাশ্মীর সীমান্তের বাঘ এবং কোটলি সেক্টর ঘেঁষে বিশাল এই সৈন্যবহরের উপস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারতীয় সেনাবাহিনী। তবে নতুন করে এই বিপুল সংখ্যক সেনা মোতায়েনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় তাদের কাছে।

ভারতীয় সেনাবাহিনীর ওই সূত্র বলছে, সীমান্তের পাকিস্তান সেনাবাহিনী সেনা সদস্যদের এমন এক সময় জড়া করেছে; যখন পাকিস্তানে লস্কর-ই-তৈয়বা এবং জয়েশ-ই-মোহাম্মদের মতো জঙ্গিগোষ্ঠীগুলোতে স্থানীয় এবং আফগান তরুণদের দলে টানার কাজ চলছে।
সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী যে সেনা সদস্যদের নিয়ে এসেছে তাদের পরিমাণ প্রায় এক ব্রিগেডের মতো। এ সদস্যদের সংখ্যা ২ হাজারের বেশি হতে পারে।

গত ৫ আগস্ট কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা সম্পর্কিত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে দু’দেশের মধ্যে উত্তেজান বিরাজ করছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১০ পাকিস্তানি এসএসজি কমান্ডো নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীরও বেশ কয়েকজন সদস্য পাকিস্তানের গুলিতে নিহত হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765