বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সড়ক সংস্কারের দাবিতে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

লালমণিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

 

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। গত শনিবার থেকে সড়ক সংস্কারের দাবিতে ব্যবসায়ীরা আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষনা করে।

স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বুড়িমারী স্থলবন্দর থেকে পাটগ্রামগামী প্রায় ১০ কিলোমিটার সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। উভয় দেশের ট্রাক প্রায় সময় বিকল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন মালিক ও ব্যবসায়ীরা। তাই সড়কটি সংস্কার করার দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

জানা গেছে, সরকার সড়ক ও জনপদ বিভাগের আওতায় প্রায় ৩০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়। ১৮ ফুট প্রস্থের মহাসড়কটির দু’পাশে ৫ ফুট করে মোট ১০ ফুট সম্প্রসারণ করা হবে। রাস্তাটির ১০ কিলোমিটার ২৮ ফুট প্রস্থ্য করা হবে। যার প্রতি কিলোমিটারে ব্যয় ধরা হয় ৩ কোটি টাকা। তবে দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ হলেও কাজ শুরুর বিলম্ব হওয়ায় ফুঁসে ওঠেছে স্থলবন্দর ব্যবসায়ীরা।

দ্রুত কাজ শুরুর দাবিতে সম্প্রতি উভয় দেশের ব্যবসায়ীরা আলোচনা করে গত ৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। ঘোষণার পর থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে ব্যবসায়ীদের আন্দোলন ঘোষণার পর পরেই তড়িঘড়ি করে সড়ক সংস্কার কাজ শুরু করতে নেমে পড়েন ঠিকাদারি প্রতিষ্ঠান। শুরু হয় সড়কে মালামাল সরবরাহ। এরপরেও পূর্ব ঘোষণা অনুযায়ী গত শনিবার থেকে গতকাল রোববারেও বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রেখেছে উভয় দেশের ব্যবসায়ীরা।
বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এএসএম নেওয়াজ নিশাত বলেন, সড়ক সংস্কারের দাবিতে উভয় দেশের ব্যবসায়ীদের পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। সংস্কার ও মেরামত কাজ দ্রুত করার দাবীতে আমরা এ সিদ্ধান্তে অনড় আছি।
বুড়িমারী অভিবাসন পুলিশের (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) খন্দকার মাহমুদ বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও চালু আছে পাসপোর্ট যাত্রী চলাচল কার্যক্রম।

লালমনিরহাটের সড়ক ও জনপদ নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আলী নূরায়েন বলেন, দরপত্র আহ্বান ও ঠিকাদার নিয়োগ শেষে বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের ১০ কিলোমিটার সংস্কার ও সম্প্রসারণ কাজ শুরু হয়ে গেছে। তবে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের বিষয় বলেও দাবি করেন তিনি।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) আব্দুস সালাম বলেন, কাস্টমস কার্যালয় খোলা রয়েছে। ব্যবসায়ীরা আমদানি-রফতানি বন্ধ রেখেছেন। ব্যবসায়ীদের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখার অনুরোধ জানানো হয়েছে। তবে কতদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে সে বিষয়ে নিশ্চিত করে তিনি কিছু বলতে পারেননি।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765