শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সম্রাট বিশ্বাস (২৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। একইসঙ্গে তার ভাই লিটন বিশ্বাস (২০) আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সম্রাট গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের চর পদ্মবিলা গ্রামের কেশব লাল বিশ্বাসের ছেলে। তিনি রাজধানীর মিরপুর থানায় কর্মরত ছিলেন।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেল) আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, দুর্গাপূজা উপলক্ষে ছুটিতে বাড়ি এসেছিলেন সম্রাট। রাতে বিভিন্ন স্থানে দুর্গা প্রতিমা দেখে ভাই লিটনকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সম্রাট। পথে যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765