বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




স্মার্টফোনের আসক্তি কাটাতে গুগল আনল ‘পেপার ফোন’

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০১৯

দেখে মনে হবে, ভাঁজ করা কতগুলো কাগজের টুকরো। সেটাও নাকি একটা ফোন। গুগল নাম দিয়েছে ‘‌পেপার ফোন’‌। যদিও এই ফোন দিয়ে আপনি সেলফি তুলতে পারবেন না। কাউকে ফোনও করতে পারবেন না। নাম শুনে প্রথমে একে ফোন বলে ভুল হতে পারে। তবে এটি আদতে কোনও পেপার নয়। বলা ভাল, পেপারের ফোন নয়। এটি আসলে একটি অ্যাপ।

গুগলের এই নতুন ‘কাগুজে ফোন’ বাজারে আসার পর থেকেই তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। তথ্যপ্রযুক্তি সংস্থা গুগলের ‘ডিজিটাল ওয়েলবিয়িং এক্সপেরিমেন্টেস’ প্রকল্পের ফসল এই ‘ফোন’। অ্যাপটিকে গুগল বলছে ‘ডিজিটাল ডিটক্স’। ডেভেলপারদের মতে, স্ক্রিন টাইম কমিয়ে আনতে অ্যাপটি বুকলেট হিসেবে কাজ করবে। স্মার্টফোনের আসক্তি কাটাতে পেপার ফোন আনছে গুগল।
ডিজিটাল দুনিয়া থেকে মুক্তি দিতেই একটি অ্যাপের মধ্যে কনট্যাক্ট লিস্ট থেকে শুরু করে নোটবুক, ওয়েদার চ্যানেল, ম্যাপ, ফোটো, ক্যালেন্ডার রিমাইন্ডার ইত্যাদি যাবতীয় প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে। অ্যাপটি ব্যবহার করে সারা দিনে কাজে লাগবে এমন প্রয়োজনীয় তথ্য আপনি স্মার্টফোন থেকে প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করা পেপারটি ভাঁজ করে সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন। ফলে স্মার্টফোন হাতে নেওয়ার আর প্রয়োজন হবে না। এতে আসক্তি কাটানো যাবে। প্রিন্ট করতে না চাইলে পিডিএফ হিসেবেও প্রয়োজনীয় তথ্যগুলো সেভ করা যাবে।

প্রযুক্তির যুগে, ডিজিটাল সর্বস্ব দুনিয়া থেকে সাধারণ মানুষকে নিস্তার দিতেই পেপার ফোন অ্যাপ আনা হয়েছে। এ নিয়ে অ্যাপ নির্মাতারা জানিয়েছেন, ‘‌যারা ফোনের সঙ্গে অতিরিক্ত সময় কাটান এবং প্রযুক্তির সঙ্গে সামাজিক জীবনের ভারসাম্য করতে চাইছেন, তাদের জন্যই এই অ্যাপ।’‌ ‌‌

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765