শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

ডেঙ্গু এবং বন্যাজনিত কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া চলমান ডেঙ্গু রোগ সংক্রান্ত কর্মকাণ্ড তদারকি করতে ‘মিনিস্টার মনিটরিং সেল’ গঠন করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিলের বিষয়টি সোমবারবিকেলে মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অফিসিয়ালি এ তথ্য জানানো হয়।

এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক তার নিজ দপ্তরে ডেঙ্গু রোগ সংক্রান্ত ‘মিনিস্টার মনিটরিং সেল’ নামে একটি আলাদা মনিটরিং সেল গঠন করেছেন।

নির্দেশনা অনুযায়ী ‘মিনিস্টার মনিটরিং সেল’ ডেঙ্গু রোগ পরীক্ষার ফি সংক্রান্ত সরকারি নির্দেশনার কোনো প্রকার লঙ্ঘন হলে তার অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এছাড়া ডেঙ্গু সংক্রান্ত যেকোনো অনিয়মে দ্রুত অভিযোগ জানাতে ০১৩১৪-৭৬৬০৬৯, ০১৩১৪-৭৬৬০৭০, ০২-৪৭১২০৫৫৬ এবং ০২-৪৭১২০৫৫৭ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রয়োজনে ministermonitoringcell@gmail.com এই ঠিকানায় ই-মেইল করা যাবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765