শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




স্বামী দ্বিতীয় বিয়ে করায় অন্তঃসত্ত্বা স্ত্রীর আত্মহত্যা

রংপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

রংপুরের গঙ্গাচড়ায় স্বামী দ্বিতীয় বিয়ে করায় মুক্তা বেগম (৩২) নামে পাঁচ মাস অন্তঃসত্ত্বা এক স্ত্রী আত্মহত্যা করেছেন। রোববার সকালে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ ঘোনটারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তা বেগম উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান ডাঙ্গীপাড়া গ্রামের আফজাল হোসেনের মেয়ে এবং দক্ষিণ কোলকোন্দ ঘোনটারী গ্রামের নুরুজ্জামানের (৩৮) স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিয়ের পর থেকেই নুরুজ্জামান তার স্ত্রীকে নানা অজুহাতে মারপিট করত। সম্প্রতি সে দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়। শনিবার পারিবারিক কলহের জেরে নুরুজ্জামান আবারও মুক্তাকে বেদম মারপিট করে। এরপর রোববার সকালে মুক্তা তার শোবার ঘরের আড়ার সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানান এলাকাবাসী। পরে থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মুক্তার ভাই আল-আমিন বলেন, ‘বিয়ের পর থেকেই নুরুজ্জামান আমার বোনকে বিভিন্ন কারনে মারধর করতো। বোনের কষ্ট সহ্য করতে না পেরে আমরা নুরুজ্জামানকে অনেক টাকা দিয়েছি। সে বাড়ি নির্মাণ করার কথা বলে রাতে ফোনে টাকা চেয়েছিলো।’ মুক্তার ভাইয়ের দাবি- মুক্তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলো।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘শনিবার রাতে দ্বিতীয় বিয়ে করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রোববার সকালে অভিমানে মুক্তা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।’

ওসি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765