বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




স্বামীর কান কেটে প্রতিশোধ নিলো স্ত্রীর প্রেমিক

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

 

গত কয়েক মাস আগে স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক মেনে না নিতে পেরে স্ত্রীর প্রেমিকের কান কেটে নিয়েছিলো স্বামী। সেই ঘটনার প্রতিশোধ নিতে এবার প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে স্বামীর কান কেটে নিলো প্রেমিক। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় একাধিক সুত্রে জানা যায়,সম্প্রতিস্বামী সোহাগ সরদার ঢাকা যাওয়ার জন্য পাটগাতী বাসষ্ট্যান্ডের ঢাকাগামী বাস কাউন্টারে টিকিট সংগ্রহকালে আকস্মিক পেছন থেকে স্ত্রীর প্রেমিকসহ ৮/৯ জন দলবেঁধে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সোহাগ সরদারকে এলোপাথারি কোপাতে থাকে। এ সময় সোহাগ সরদারের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখমসহ বাম কান সম্পুনর্ কেটে পলিথিন ব্যাগে করে নিয়ে উল্লাস করতে করতে করতে চলে যায় তারা। মারাত্মক আহত অবস্থায় প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তিতে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ওই সময়ই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

শ্রীরামকান্দি গ্রামের শওকাত সরদারের ছেলে সোহাগ সরদার (২৭) বলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ শুকুর আহম্মেদের পুত্র রাজিব শেখ দলবল নিয়ে আমার উপরে হামলা করে আমার কান কেটে নিয়ে যায়। সে দীর্ঘ দিন ধরে আমার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিলো।
উল্লেখ্য কয়েকমাস পূর্বে স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের কারনে স্বামী সোহাগ সরদার প্রেমিক রাজিবের কান কেটে নিয়েছিলো বলে এলাকাবাসী জানান।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল কবীর বলেন, কান কাটার ঘটনা শুনেছি। সোহাগ সরদারের চিকিৎসা নিয়ে তার পরিবার ব্যস্ত রয়েছে। তাই পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765