রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সতর্ক থাকতে হবে -শেখ তন্ময় এমপি

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৫ মে, ২০২২

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। সকল ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র দেশের উন্নয়ন চায় না। তারা দেশে বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই  স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সতর্ক থাকতে হবে।

 

রোববার (১৫ মে) বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বাগেরহাট পৌর আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আমি জাতীর জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। আমি সকল নেতা-কর্মীদের পাশে থেকে দেশের উন্নয়নে অংশিদার হতে চাই।

পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দীন, যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক অম্বরিষ রায়, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লিটন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান, শিল্প ও বানিজ্য সম্পাদক অ্যাড. মিলন ব্যানার্জী, সদস্য সরদার ওমর ফারুক, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দীন, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, ফারুক তালুকদার, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765