শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




স্বাধীনতা দিবসে মোদির চমক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯
স্বাধীনতা দিবসের বক্তৃতায় নরেন্দ্র মোদি-বিবিসি

ভারতের স্বাধীনতা দিবসের সকালেই বড় চমক দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, একটি নতুন সামরিক পদ তৈরি করতে চলেছে তার সরকার।

বৃহস্পতিবার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের বক্তৃতায় মোদি জানান, ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ নামে একটি নতুন সামরিক পদ তৈরি করতে চলেছে সরকার। এই পদে বহাল ব্যক্তি তিনটি সামরিক বিভাগেরই প্রধান হিসেবে গণ্য হবেন।

এই পদটি তৈরির জন্য বহুদিন ধরেই সরকারকে পরামর্শ দিচ্ছিলেন সেনাকর্তারা। সেই পরামর্শ মেনেই এবার তিনটি বিভাগের সমন্বয় সাধনের জন্য এই বিশেষ পদটি তৈরি করেছে সরকার। খবর আনন্দবাজার পত্রিকার।

এ বিষয়ে মোদি লালকেল্লা থেকে বলেন, আমাদের সেনাবাহিনী দেশের গর্ব। সেনাবাহিনীর প্রতিটি শাখার সমন্বয় আরও জোরালো করতে আমি একটি বড় ঘোষণা করতে চাই আজ। ভারতে একজন সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ থাকবেন। আমাদের সেনাবাহিনী আরও কার্যকরী হবে এই সিদ্ধান্তের ফলে।

চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন, সরকারের সঙ্গে স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান সংযোগরক্ষাকারী অফিসার। তিনটি বিভাগের ক্ষেত্রেই সিদ্ধান্ত প্রণয়নের ক্ষমতা দেওয়া হবে তাকে। এর ফলে তিনটি বিভাগের ঐক্য আরও জোরালো হবে বলে দাবি মোদি সরকারের।

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের পরেই এই পদটির গুরুত্ব অনুভূত হয়। সেই সময় দেশের নিরাপত্তার ফাঁকফোঁকড় খুঁজতে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি জানায়, একজন ‘সিঙ্গল পয়েন্ট’ অফিসার প্রয়োজন, যিনি প্রতিটি সামরিক বিভাগ পরিচলনারই ভার নেবেন।

চিফ অফ স্টাফ কমিটি সামরিক বাহিনীর তিনটি বিভাগের শীর্ষকর্তাদের নিয়ে তৈরি।

তবে নতুন এই পদে কে আসবেন, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765