শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




স্পিকারের জন্মদিনে বিভিন্নজনের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর ৫৩তম জন্মদিন উপলক্ষে বিভিন্নজন শুভেচ্ছা জানিয়েছেন। আজ রবিবার সংসদ সদস্যরা ছাড়াও সংসদের কর্মকর্তা-কর্মচারীরা ও তার নির্বাচনী এলাকার জনগণ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

রবিবার সকালে স্পিকারের বাসভবনে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে ক্লাবের সদস্যরা অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের নেতৃত্বে সর্বস্তরের কর্মচারীরা কেক কেটে স্পিকারকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় সংসদের স্পিকারের কার্যালয়ের কর্মচারীরা, সংসদ সচিবালয়ে কর্মরত গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীরা এবং সংসদ আবাসিক কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

ড. শিরীর শারমিন চৌধুরীর নির্বাচনী এলাকার (রংপুর-৬) পক্ষে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গার নেতৃত্বে পীরগঞ্জবাসী অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সকলে স্পিকারের দীর্ঘায়ু কামনা করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765