শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




স্থানীয় সরকার বিভাগ ও ঢাকার ২ সিটির কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০১৯

রাজধানীতে মশা নিধন অভিযান যথাযথ বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকি করার জন্য স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি সব ছুটি বাতিল করা হয়েছে।

একইসঙ্গে ছুটিতে যাওয়া স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-উদ্যোগে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি পৃথক আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ‘ঢাকা মহানগরীতে এডিস মশার বংশবিস্তারের কারণে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডেঙ্গু রোগের সংক্রমণ হতে নাগরিকদের রক্ষাকল্পে স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন এবং বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও দপ্তর/সংস্থা ব্যাপক কর্মসূচি নিয়েছে। এর অংশ হিসেবে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশা নিধন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’

‘এমতাবস্থায়, মশক নিধন অভিযান যথাযথ বাস্তবান, সমন্বয় ও নিবিড় তদারকির মাধ্যমে এ কার্যক্রমকে সফল করার জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হলো। ইতোমধ্যে ছুটিতে গমনকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে স্ব-উদ্যোগে কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হলো।’

পুনরায় আদেশ দেওয়া না পর্যন্ত ছুটি বাতিল অবস্থায় থাকবে বলে আদেশে বলা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765