শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




স্ত্রীর হাতে স্বামী খুন, আটক অভিযুক্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে বড় বালিয়া বগুড়া পাড়া গ্রামে ২য় স্ত্রীর হাতে স্বামী খুন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবি। ঘাতক মহিলাকে আটক করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বালিয়া ইউনিয়নের কুমারপুর ডাঙ্গা পাড়ার বাসিন্দা নকিবর ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৮) এর পার্শ্ববতী গ্রামের মজিবর ইসলামের মেয়ে মালেকা বেগম (২৮) এর সাথে ৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দু’জনের মধ্যে চলে ঝগড়া বিবাদ। একে অপরে মেলামেশা না হওয়ায় মামলাও হয় আদালতে। শরিফুল ইসলাম তার ২য় বউ মালেকাকে নিয়ে বগুড়া পাড়া গ্রামে শফিউল এর বাড়িতে এক মাস আগে বাসা ভাড়া নেয়। রবিবার দিবাগত রাতে শরিফুল তার ছোট বউ মালেকার কাছে গেলে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। রাত ২টার দিকে শরিফুলের বউ মালেকা বেগমের চিৎকারে এলাকাবাসী ছুটে গিয়ে দেখে শরিফুলকে খুন করা হয়েছে। শরিফুল ইসলামের পরিবারের দাবি তার স্ত্রী মালেকা পরিকল্পিত ভাবে তাকে খুন করছে। ঠাকুরগাঁও সদর থানার এস আই আহম্মেদ লাশটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765