বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সৌদি বাদশার সঙ্গে ফোনালাপ এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। খবর ইয়েনি শাফাক।

বুধবার রাতে দুই নেতার সঙ্গে কথা হয়।ফোনালাপে সৌদি রাজার ভাই ৯৬ বছর বয়সী বন্দর বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুতে শোক ও সমবেদনা জানান তুর্কি প্রেসিডেন্ট।এ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নানা বিষয়ে কথা বলেন দুই নেতা।

তুরস্কের ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় দুই দেশের সঙ্গে বৈরী অবস্থা তৈরি হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২ অক্টোবর বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র আনতে গিয়ে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে হত্যার শিকার হন সাংবাদিক জামাল খাশোগি।

আর এ খুনের নির্দেশদাতা হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে।সৌদি আরবের পক্ষ থেকে প্রথমে এ হত্যাকাণ্ডের কথা অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে।

কিন্তু এর সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার খবর অস্বীকার করা হয়।ওই ঘটনায় দুনিয়াজুড়ে সমালোচনার মুখে পড়েন সৌদি যুবরাজ সালমান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765