বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সৌদি পৌঁছেছে ২৬ হাজার হজযাত্রী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০১৯

চলতি বছর পবিত্র হজ ফ্লাইট শুরুর ৬ষ্ঠ দিন (মঙ্গলবার মধ্যরাত) পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের ৩৭টি এবং বাংলাদেশ বিমানের ৩৫টি মিলিয়ে মোট ৭২টি ফ্লাইটে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ২৬ হাজার ৩৩৭ হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৩৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ২৩ হাজার ৩ জন হজযাত্রী রয়েছেন।

এদিকে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে মঙ্গলবার রাতে হজ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমান এর সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের মদিনা গমন, বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের চিকিৎসা সেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে মক্কায় মৌসুমী হজ অফিসার মো. শাখাওয়াত হোসেন, কনসাল (হজ) আবুল হাসান, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন। আলোচনায় হজযাত্রীদের সেবা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আলাদা আলাদা কমিটি গঠন করা হয়।
এদিন সন্ধ্যায় সরকারি ব্যবস্থাপনায় আগত সপ্তম এবং অষ্টম ফ্লাইটের সকল হজযাত্রীগণ মক্কা হতে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাকালে প্রশাসনিক দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান ।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯৮টি এজেন্সির মাধ্যমে সংখ্যা ১ লাখ ২৭ হাজার বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765