বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সৌদি আরবের সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন নারীরা!

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

দীর্ঘ প্রতীক্ষার পর সৌদি আরবের সেনাবাহিনীতে যোগ দেয়ার সুযোগ পাচ্ছেন দেশটির নারীরা। সেনাবাহিনীতে নারী সেনা নিয়োগে প্রথমবারের মতো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরা’র।

বুধবার ‘দ্য এনলিস্টমেন্ট অব উইমেন ফর মিলিটারি জবস’ শীর্ষক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সেনা, কর্পোরাল বা সার্জেন্ট হিসেবে যোগ্য সৌদি নারীদের নিয়োগ দে্রয়া হবে। এছাড়া সৌদি রয়্যাল ল্যান্ড ফোর্সেস, রয়্যাল এয়ার ফোর্সেস, রয়্যাল নেভি, রয়্যাল সৌদি এয়ার ডিফেন্স ও মেডিকেল সার্ভিসও তাদের জন্য উন্মুক্ত।

এদিকে এক টুইট বার্তায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে নারীর ক্ষমতায়নে আরও এক ধাপ এগিয়ে যাবে সৌদি আরব। গত বছর নারীদের দেশের নিরাপত্তা বাহিনীগুলোতে যোগ দেয়ার অনুমতি দেয় সৌদি আরব।
দেশটির যুবরাজ মোহাম্মাদ বিন সালমান নারীর ক্ষমতায়নে যেসব পদক্ষেপ নিয়েছেন, এর মধ্যে রয়েছে নারীদের ড্রাইভিং লাইসেন্স দেয়া, পুরুষ অভিভাবক ছাড়াই তাদের বিদেশে ভ্রমণের অনুমতি, আবাসিক হোটেলে রুম ভাড়া নিতে পারার অনুমতি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765