বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সোনায় মোড়ানো স্মার্টফোন আনছে শাওমি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২১ জুলাই, ২০১৯

ডিসপ্লের দিকে তাকালে মনে হবে সাধারণ কোনো স্মার্টফোন। কিন্তু পেছনের অংশের দিকে চোখ গেলেই টাসকি খাবে যে কেউ। পুরো ব্যাক প্যানেলটিই সোনার, এমন স্মার্টফোন আনছে চীনের শাওমি।

জি নিউজ জানায়, পুরো ব্যাক প্যানেলটিতে সোনার আবরণ তো থাকছেই, সেই সঙ্গে থাকছে হীরার নকশায় লেখা মডেলের নাম।

মূলত শাওমি কে টুয়েন্টি প্রো-এর সিগনেচার এডিশনকে এই রূপ দিচ্ছে স্মার্টফোন কোম্পানিটি। ফোনের অন্যান্য ফিচার অবশ্য একই রাখা হচ্ছে।

শাওমি সূত্রে জানা গেছে, প্রচারণার অংশ হিসেবে ভারতে এই ফোন ছাড়া হবে। এই এডিশনের মাত্র ২০টি ফোন ছাড়া হবে। এই ফোনের দাম রাখা হবে ৪.৮০ লাখ রুপি।

ভারতের কোম্পানিটির প্রধান কর্মকর্তা মনুকুমার জৈন বলেন, “প্রায় ১০০ গ্রাম সোনা দিয়ে তৈরি হবে ফোনের ব্যাক প্যানেল। এখন অবধি দুটি সেট তৈরি করা হয়েছে। তবে ফোনটি বিক্রি করা হবে না উপহার হিসেবে দেওয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

তবে ফোনগুলি নিলামে তোলার সম্ভাবনাও উড়িয়ে দিলেন না তিনি। নিলামে সংগৃহীত টাকা সমাজসেবামূলক কাজে দান করার কথা ভাবছে চীনা কোম্পানিটি।

মনুকুমার আরও জানান, ফোনটির ব্যাপারে জানাজানি হওয়ার পর থেকেই অনেকেই এটি কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। এমনকি বেশি টাকার বিনিময়ে হীরা দিয়ে নিজের নামের আদ্যক্ষর লেখারও অনুরোধ করছেন অনেকে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765