বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




সোনার গয়না খেয়ে গেল ষাঁড়!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

ছাগলে যা খুশি খেয়ে নেয়, বাংলায় তা নিয়ে প্রবাদও আছে। সেই তালিকাতেই এবার নতুন সংযোজন ষাঁড়। রীতিমতো বাড়িতে ঢুকে সোনার গয়না খেয়ে গেল ষাঁড়ে। শুধু খাওয়া নয়, রীতিমতো তা হজমও করে ফেলেছে পশুটি। সম্প্রতি এমনটাই ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে।

জানা গেছে, হরিয়ানার সিরসা জেলার কলনওয়ালি শহরের এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ৪০ গ্রাম সোনার গয়না খেয়ে ফেলেছে ষাঁড়। গত দুদিন ধরে পরিবার অপেক্ষা করছে কখন মলত্যাগ করবে ষাঁড়টি। তার জন্য দেদার খাওয়ানো হচ্ছে ঘাস, খড়, গুড়। বাড়ির কর্তা জনক রাজ জানান, রান্না ঘরে একটা গামলার মধ্যে রাখা ছিল সোনার গয়না। পরিবারেরই কেউ রান্না ঘরের সবজি কাটার পর তার অবশিষ্ট অংশ ওই গামলায় ভরে উঠোনের এক কোণে ফেলে দেয়। পরে গয়নার খোঁজ পড়তে দেখা যায় উঠোনের ওই জায়গায় এক জোড়া কানের দুল পড়ে রয়েছে। তাঁর দাবি, স্ত্রী ও পুত্রবধুর মিলিয়ে ৪০ গ্রাম গয়না ছিল সেখানে।

এরপর বাড়ির সিসি ক্যামেরাতেই স্পষ্ট হয় গোটা বিষয়টি। ফুটেজে দেখা যায়, একটা ষাঁড় এসে ওই শাক সবজি খেয়েছে। শুরু হয় ষাঁড়ের খোঁজে তল্লাশি। সন্ধানও মেলে। এরপর বাড়িতে নিয়ে এসে বেঁধে রাখা হয়েছে তাকে। অপেক্ষার শুরু। গত দু’দিনে ষাঁড়টি মলত্যাগ করেছে। কিন্তু সেখানে মেলেনি সোনা। তবে কী সোনা হজম করে ফেলল ষাঁড়টি?

লালা লাজপত রায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরনারি বিভাগের অধ্যাপক অশোক কুমার বলছে, গরুর পাকস্থলীতে চারটি অংশ থাকে। ওই চারটি প্রকোষ্ঠ পার করে গয়না গোবরের সঙ্গে বেরিয়ে আসবে এমন আশা নেই বললেই চলে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765