বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সেফুদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

ফেসবুক লাইভে ধর্মীয় অবমাননার অভিযোগে সেফায়েতউল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। গ্রেফতার তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। বুধবার সংশ্নিষ্ট ট্রাইব্যুনাল থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস্‌ সামস জগলুল হোসেন পুলিশের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে সোমবার এ পরোয়ানা জারি করেন। জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম

অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক পার্থ প্রতিম ব্রহ্মচারী সেফুদার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে গত ৩০ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত ২৩ এপ্রিল ঢাকা বারের আইনজীবী মো. আলীম আল রাজী জীবন মামলাটি দায়ের করেন। প্রসঙ্গত, সেফুদা অস্ট্রিয়ার ভিয়েনা প্রবাসী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765