বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সেপ্টেম্বরে আসছে ‘আইফোন-১১, থাকছে তিন ক্যামেরা!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রতিবছরই সেপ্টেম্বরের দিকে বাজারের অন্যান্য ফোনের সঙ্গে পাল্লা দিয়ে বের করে বিভিন্ন ফ্ল্যাগশিপের আইফোন। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটি এবারও ২০১৯ সালের সেপ্টেম্বরেই ‘আইফোন-১১’ সিরিজের তিনটি মডেল নিয়ে লঞ্চ অনুষ্ঠানে যাচ্ছে।

এদিকে, আগামীতে আইফোনের কী কী ফ্ল্যাগশিপ আসছে, কতিপয় প্রযুক্তিবিদ প্রতিবছরই মতো তার একটা ধারণা দিয়েছেন এবারও। তারা বলছেন, অবিশ্বাস অনেক চমক নিয়ে সেপ্টেম্বরে হাজির হচ্ছে অ্যাপল। এর মধ্যে সর্বশেষ উচ্চ প্রযুক্তির কনফিগারেশনে ‘আইফোন-১১’, ‘১১-ম্যাক্স’ এবং ’১১-আর’ বাজারে আসছে এবারের ‘অ্যাপল ফ্লাগশিপ’ হিসেবে।
প্রযুক্তিবিদরা বলছেন, আমরা ইতোমধ্যে জেনেছি, আইফোন প্রথমবারের মতো একসঙ্গে তিন ক্যামেরা সিস্টেম রেখে প্রযুক্তিপ্রেমীদের চমকে দিতে আসছে। সঙ্গে ওয়্যারলেস চার্জিং কার্যকারিতা এবং একটি নতুন মাল্টি-এঙ্গেল ফেস আইডি সেন্সরও সংযুক্ত থাকছে। এছাড়া আমরা প্রত্যাশা করছি, এবারের তিনটি মডেলেই সাত ন্যানোমিটারের এ-১৩ চিপ, নতুন ট্যাপটিক ইঞ্জিন এবং একটি উন্নত ফেস আইডি সিস্টেমও থাকবে।

প্রযুক্তিপাড়ার গুঞ্জন চলছে, এবারের আইফোনের ফ্ল্যাগশিপ ব্যয়বহুল হবে। কিন্তু কতটুকু ব্যয়বহুল হবে, তা এখনো কেউ নিশ্চিত নয়।

গুঞ্জন থেকে জানা যায়, আইফোন-১১ আগামী ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) লঞ্চ হবে। তবে ২০ সেপ্টেম্বরের আগে এটি বিক্রির জন্য প্রস্তুত হবে। আর ১৩ সেপ্টেম্বর থেকে শুধু প্রি-অর্ডার চলবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765