বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




সুস্থ্য বিনোদনের অভাবে দেশের যুব সমাজ বিপদগামী হচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

লালমণিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

 

সুস্থ্য বিনোদনের ব্যবস্থা না থাকায় আমাদের দেশের যুব সমাজ মাদকে আসক্ত হয়ে বিপদগামী হচ্ছে। এদের ভালো পথে ফেরাতে শিল্প ও বাণিজ্য মেলা ব্যাপক অবদান রাখতে পারে। এই মেলায় নতুন কিছু উদ্ভাবন করুন, যা দেখে আমাদের সন্তানরা নতুন কিছু উদ্ভাবনে আপন চেতনাকে জাগ্রত করতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর আয়োজনে জেলা কালেক্টরেট মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পিছিয়ে পরা লালমনিরহাটকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন। চালু হচ্ছে জেলার পরিত্যাক্ত বিমানবন্দর। আগামীতে জেলায় গড়ে উঠবে একটি অর্থনৈতিক অঞ্চল। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন এভাবেই সারা দেশের উন্নয়ন হবে।

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সফুরা বেগম রূমী, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, চেম্বার অব কমার্স-এর সহ সভাপতি কাজী নজরুল ইসলাম তপন, সহ সভাপতি সাখাওয়াত হোসেন, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক মোকছেদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য এ শিল্প ও বাণিজ্য মেলা চলবে আাগামী এক মাস। মেলার প্রবেশ মূল্য ১০ টাকা। এখানে বিভিন্ন পণ্যের স্টলের পাশাপাশি বিনোদনের জন্য রয়েছে সার্কাস, মোটরসাইকেল খেলা, শিশুদের নগরদোলাসহ নানান আয়োজন। তবে বিনোদনের প্রতিটি স্টলে পৃথক গেট পাশের ব্যবস্থা রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765