শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

 

সুন্দরবনের সুতারখালী খাল এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। তবে এ ঘটনায় কাউকেই আটক করতে পারেনি তারা।

মোংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন’র গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের সুতারখালী এলাকায় একদল দস্যু ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য জানার পর থেকেই ওই এলাকায় দস্যুদের বিরুদ্ধে অভিযান শুরু করে কোস্টগার্ড বাহিনীর অপারেশন টিমের সদস্যরা। ঘটনাস্থলে কোস্টগার্ড সদস্যরা পৌঁছানোর খবর আগে জানতে পেরে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় দস্যুরা। পরে দস্যুবাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় স্থানান্তর করা হয়েছে।

কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন’র গোয়েন্দা অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো জানান, সুন্দরবন সংলগ্ন কোস্টগার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে যেকোন ধরনের সন্ত্রাসী তৎপরতা, বনদস্যু জলদস্যুদের অপতৎপরতা, মাদক ব্যবসায়ীদের নির্মুল ও বন্যপ্রাণী নিধনকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765