শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা বিএসএফের

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে কামাল হোসেন (৩৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ভোরে ডাবরী সীমান্তের ৩৬৯/২ এস নম্বর পিলারের পাশে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন ওই উপজেলার গেদুরা ইউনিয়নের গেরুয়াডাঙ্গী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গেদুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান জানান, কামাল হোসেন দীর্ঘদিন থেকে গরুর ব্যবসা করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে কামালসহ কয়েকজন মিলে গরু আনার জন্য সীমান্তের ৩৬৯/২ এস নম্বর পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফের ফুলবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও কামাল হোসেন বিএসএফের হাতে ধরা পড়েন। পরে কামালকে পিটিয়ে হত্যা করে বিএসএফ চলে গেলে বাকিরা এসে তার লাশ নিয়ে এলাকায় ফেরে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765