বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সিরাজগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

সিরাজগঞ্জে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। সিরাজগঞ্জ বাস মালিক সমিতি ও রাজধানীর মহাখালী বাস মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে জেলায় সকল প্রকার পরিবহন বন্ধ রেখেছে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

দুই দিন ধরে সিরাজগঞ্জ থেকে সকল রুটে যানবাহন বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সেইসঙ্গে বিঘ্নিত হচ্ছে পণ্য পরিবহন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জেলার সকল রুটে বাস, মিনিবাস, ট্রাক, ট্যাংলরি ও সিএনজিচালিত অটোরিকশা বন্ধ রয়েছে। জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলছেন, আন্দোলনের মধ্যেও দ্বন্দ্ব নিরসন না হওয়ায় জেলার সকল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন মিলে এই কর্মসূচি দিয়েছে। এরপরও চলমান সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। প্রসঙ্গত, সম্প্রতি মহাখালী বাস মালিক সমিতি ঢাকা-সিরাজগঞ্জ রুটে ‘সেবা লাইন’ নামের একটি বাস সার্ভিস চালু করার উদ্যোগ নেয়। এ নিয়ে দুই মালিক সমিতির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে মহাখালী বাস টার্মিনালে সিরাজগঞ্জের সকল পরিবহনের কাউন্টার বন্ধ করে দেয় মহাখালী বাস মালিক সমিতি। প্রতিবাদে গেল ১৩ জুলাই শনিবার সকাল থেকে সিরাজগঞ্জ-ঢাকা রুটে সকল ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় সিরাজগঞ্জ বাস মালিক সমিতি। সাতদিন সাধারণ ধর্মঘট পালন করার পরও সমস্যার সমাধান না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় সিরাজগঞ্জ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765