শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রমেক অধ্যক্ষসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রংপুর প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. নূর ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ডা. মো. ফেরফেদৌস রহমান বৃহস্পতিবার বাদী হয়ে এ মামলা করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের পূর্বানুমোদন ব্যতীত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারি যন্ত্র ও সরঞ্জামাদি ক্রয়ের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। নিয়ম বহির্ভূতভাবে এসব যন্ত্রাদি ক্রয়ে ৪ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা লোপাটের মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. নূর ইসলাম ছাড়া অন্য আসামিরা হল- রংপুর মেডিকেল কলেজের সহাকারী অধ্যাপক ডা. মো. সারোয়াত হোসেন, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির (৫/ বি তোপখানা রোড) স্বত্বাধিকারী ডা. মো. জাহের উদ্দিন সরকার, আ. সাত্তার সরকার (জাহের উদ্দিনের আত্মীয়), জাহের উদ্দিনের ছেলে আহসান হাবিব এবং ইউনিভার্সেল ট্রেড কর্পোরেশনের (দিনাজপুর) স্বত্বাধিকারী আসাদুর রহমান।

দুদক রংপুর সমন্বিত কার্যালয়ে এ মামলার আবেদন করা হয়। দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৮/ ৪৭১/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় এ মামলা করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765