বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




সামগ্রিক ছাত্র রাজনীতি চালু রাখার পক্ষে ভিপি নূর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ইউনিয়নের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট নূরুল হক নূর বলেছেন, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়। ছাত্র রাজনীতি নিয়ে আজ প্রশ্ন উঠেছে, তবে এটা সামগ্রিক ছাত্র রাজনীতি না, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের ক্যাম্পাসে যে দখলদারিত্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে সংঘর্ষ, এ কারণে ক্ষমতাসীন দলের ছাত্র রাজনীতি নিয়ে প্রশ্ন উঠেছে।

ফেসবুকে লাইভে দেয়া সাক্ষাৎকারে ভিপি নূর এসব কথা বলেন।
ভিপি নূর বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে তারা ক্ষমতা পেয়ে মনস্টার (দানব) হয়ে গেছে। সুতরাং আজকে তাদের রাজনীতি নিয়ে প্রশ্ন উঠেছে, সামগ্রিকভাবে ছাত্র রাজনীতি নয়। আর ছাত্র রাজনীতি এদেশে কখনো কোনো খারাপ কিছু বয়ে আনেনি। বরঞ্চ যারা দলীয় লেজুড়বৃত্তিক দাসত্বের রাজনীতি করেছে, ক্ষমতাসীন দল বা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে তারাই ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে। তাদের সন্ত্রাসনির্ভর ছাত্র রাজনীতি, অপরাজনীতি, দলীয় দাসত্ব বা দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ হওয়া উচিত। বুয়েটের শিক্ষার্থীরাও বলেছে, সামগ্রিক ছাত্র রাজনীতি নয়, তারা সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়। বুয়েটে ছাত্রলীগই সক্রিয়ভাবে রাজনীতি করতো। সুতরাং তাদের রাজনীতি নিষিদ্ধ চেয়েছে, সামগ্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়নি। তারপরও বুয়েটের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলবো যে, প্রশাসন চাপের কারণে ছাত্র রাজনীতি হয়তো বন্ধ করেছে কিন্তু এটা কোনো সুদূরপ্রসারী কার্যকর সমাধান নয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765