শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




সাভারে ময়লা-আবর্জনা থেকে নারীর খণ্ডিত লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯

সাভারের বলিয়াপুর এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং জোন থেকে অজ্ঞাতনামা নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সাভারের মডেল থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান জানান, পরিচ্ছন্ন কর্মীরা ময়লা-আবর্জনার ভেতরে নারীর খণ্ডিত লাশ দেখে সাভার থানা পুলিশকে খবর দেয়। মরদেহটি থেকে মাথা ও হাত-পা বিচ্ছিন্ন করা। পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই-তিনদিন অগে ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে হত্যার পর লাশটিকে ছয় টুকরো করা হয়েছে। এরপর লাশ গুম করার উদ্দেশ্যে পলিথিনে মুড়িয়ে তা ফেলে দেওয়া হয়। পরে সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির মাধ্যমে ময়লা-আবর্জনার সঙ্গে পলিথিনে মোড়ানো লাশের টুকরোগুলো বলিয়াপুরের ডাম্পিং জোনে চলে আসে।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765