বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সাবেক এমপি দম্পতির ছেলে ফেনসিডিলসহ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

বগুড়ায় আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ মোস্তাফিজার রহমান পোটল ও বগুড়া-জয়পুরহাটের সাবেক সংরক্ষিত আসনের সাংসদ কামরুন নাহার পুতুলের ছেলে রাহিদ মোস্তাফিজকে (৪৫) ফেনডিসডিলসহ গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ তাকে শহরের কালিতলা এলাকার বাসা থেকে গ্রেফতার করে। এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে রাখা ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

শনিবার দুপুরে গ্রেফতারকরা রাহিদ মোস্তাফিজকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে এসআই ওয়াদুদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল ওয়াদুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বগুড়া শহরের কালিতলায় রাহিদের বাসায় অভিযান চালিয়ে একটি কালো ব্যাগ থেকে ৫৫ বোতল ফেনসিডিল এবং ফেন্সিডিল বিক্রির নগদ ৪৭ হাজার টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি আসলাম আলী জানান রাহিদ দীর্ঘদিন থেকে ফেনসিডিল সেবন ও বিক্রি করে আসছিলেন এমন খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। গ্রেফতারে পর ফেনসিডিল বিক্রি ও সেবনের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন রাহিদ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765