বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সম্পাদক গুলিতে আহত

সাতক্ষিরা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন ফারিব (১৯) ছাত্র শিবিরের গুলিতে আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছাত্র শিবিরের চারজনকে আটক করেছে। শনিবার (৩ আগষ্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার মাছখোলা শিবতলা নামক স্থানে এই ঘটনা ঘটে।

আহত ফারিব সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আজমীর হোসেন ফারিব সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের ছেলে।
গুলিবিদ্ধ ফারিবের পিতা শাহাদাৎ হোসেন জানান, সদর উপজেলার শিবতলার একটি মেসে শিবিরের গোপন বৈঠক হচ্ছে- এমন গোপন খবর পেয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিক হোসেন সাদিকের নেতৃত্বে ফারিবসহ কয়েকজন নেতা-কর্মী সেখানে পৌঁছায়। এসময় ওই মেস থেকে শিবিরের ছেলেরা ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা গুলি ছুঁড়লে ফারিব বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

তিনি আরো জানান, শিবিরের ছোড়া ইটের আঘাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিক আহত হয়েছে। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় শিবিরের চার জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765